1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কুষ্টিয়ায় করোনায় আরো ৭ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১ ১১:০১ am

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ আগষ্ট) সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এই ৭ জনের মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে হাসপাতালে ৪৯ জন করোনায় আক্রান্ত রোগী ও ৩১ জন উপসর্গ নিয়ে মোট ৮০ জন ভর্তি রয়েছে।

এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৫৯ জনের নমুনা পরীক্ষায় ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭.৩৭% শতাংশ।

জেলায় এ পর্যন্ত করোনা পরীক্ষা করেছেন ৯৮ হাজার ৪৯ জন। এদের মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৯২ হাজার ৯ শত ৭৩ জনের। রিপোর্টের অপেক্ষায় রয়েছে ৫ হাজার ৭৬ জন রোগী। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৬ শত ৮৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৮ শত ৩৪ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৭২৪ জন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ