1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কুমিল্লায় পূজামণ্ডপ থেকে সরানো গদা উদ্ধার, মামলা সিআইডিতে হস্তান্তর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১ ১২:৪৮ pm

কুমিল্লার নানুয়ার দিঘীর পাড়ে পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ রেখে হনুমানের হাত থেকে সরিয়ে নেওয়া গদা উদ্ধার করেছে পুলিশ। আর, এ সংক্রান্ত মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নিকট হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল রোববার রাত সাড়ে ১১টায় কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহাম্মদের নেতৃত্বে কুমিল্লা জেলা পুলিশ, জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ও সিআইডির একটি যৌথ দল সাত দিনের রিমান্ডে থাকা আসামি ইকবাল হোসেনকে নিয়ে কুমিল্লার নানুয়ার দিঘীর পাড়ে পূজামণ্ডপে হনুমানের হাতের গদা উদ্ধারে বের হয়। ইকবাল হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, দারোগাবাড়ী মাজারের দক্ষিণ পাশে প্রয়াত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর বাড়ির সামনের একটি ঝোপ থেকে গদাটি উদ্ধার করা হয়।

এর আগে প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইকবাল গদাটি নিয়ে নানুয়ার দিঘীর পশ্চিম পাড় দিয়ে হেঁটে দারোগাবাড়ী মাজারের সড়কে ঢুকে পড়েন। এর এক ঘণ্টা আগে দারোগাবাড়ী মসজিদ থেকে একটি কোরআন শরীফ নিয়ে তাঁকে বের হতে দেখা যায় অন্য একটি ফুটেজে।

গত বৃহস্পতিবার রাতে ইকবাল হোসেনকে কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন শুক্রবার ভোরে কুমিল্লা জেলা পুলিশের হাতে হস্তান্তর করে কক্সবাজার জেলা পুলিশ। পরে শনিবার তাঁকে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপা সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অন্যদিকে গতকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টারের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি, অপরাধ-পূর্বাঞ্চল) মো. জালাল উদ্দিন আহাম্মেদ চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠিতে মামলাটি ডিবি থেকে সিআইডির কাছে হস্তান্তরের আদেশ দেওয়া হয়।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ