1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কুমিল্লায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১ ৩:৩১ pm

কুমিল্লার নাঙ্গলকোটে চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় একজন নিহত হয়েছেন।

রোববার (৫ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে উপজেলার পশ্চিম জোড্ডা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার রাতে নোয়াপাড়া গ্রামের সৌদি প্রবাসী আবদুস সাত্তারের ঘরের দরজার নিচের মেঝে ভেঙে ঘরে ঢোকে চোর। মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘরে থাকা ব্যক্তিরা টের পেয়ে চিৎকার করেন। এসময় স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করেন। এক পর্যায়ে উত্তেজিত জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ পাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ওসি আ স ম আব্দুন নূর।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ