1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কিশোর-কিশোরীকে কুপিয়ে হত্যা, একজনের মৃত্যুদণ্ড

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ মার্চ, ২০২২ ১২:০৬ pm

যশোরের মণিরামপুরের জোড়া হত্যা মামলায় পলাতক আসামি সিরাজুল ইসলামকে মৃত্যুদণ্ড ও অর্ধলক্ষ টাকা জরিমানা করেছেন আদালত। একই সঙ্গে এ মামলার আরও তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার যশোরের অতিরিক্ত দায়রা জজ মোস্তফা কামাল এ রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম একই উপজেলার বাটবিলা গ্রামের মোমিন সরদারের ছেলে। বিষয়টি সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি বিমল কুমার রায় নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, মণিরামপুর উপজেলার বাটবিলা মৌজার ৩৯৫ নম্বর দাগের ৬ বিঘা জমি নিয়ে একই গ্রামের জমির সরদারের সঙ্গে আসামি সিরাজুলের বিরোধ চলছিল। তারই জের ধরে ২০১২ সালের ২৯ জানুয়ারি সিরাজুল ও তার সহযোগীরা একত্রিত হয়ে এসে ওই জমিতে বেড়া দিতে থাকে।

এ সময় জমির সরদার ও তার পরিবারের সদস্যরা সিরাজুলদের বাধা দেয়। পরে সিরাজুল নানা ধরনের হুমকি দিয়ে চলে যায়। কিছু সময় পর গাছি দা নিয়ে সিরাজুল এসে জমির সরদার ও তার স্ত্রী রাশিদা বেগমকে ধাওয়া করে। এ সময় জমির ও তার স্ত্রী দৌড়ে পালিয়ে যায়। পরে জমিরের ১৪ বছর বয়সি মেয়ে শারমিন ও ১১ বছর বয়সি ভাইপো কবীর হোসেনকে ধাওয়া দেয় সিরাজুল।

প্রথমে শারমিনকে ও পরে তার ভাইপো কবীরকে কুপিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে বাড়িতে গিয়ে সিরাজুলকে খুঁজে না পেয়ে ঘর আগুনে জ্বালিয়ে দেয়। এ ঘটনায় জমির সরদার বাদী হয়ে সিরাজুল ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে মণিরামপুর থানায় মামলা করেন।

মণিরামপুর থানার এসআই জামিরুল ইসলাম মামলাটি তদন্ত শেষে সিরাজুলসহ চারজনকে অভিযুক্ত করে ২০১২ সালের ৮ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে এজাহারভুক্ত আসামি এলাকার আমিন সরদার ও মোমিন সরদারকে অব্যাহতির আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার মামলার আসামি সিরাজুল ইসলামকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার রায় দেন বিচারক। একই সঙ্গে অভিযোগে প্রমাণিত না হওয়ায় এই মামলার আসামি সিরাজুলের স্ত্রী শিরিনা বেগম, একই গ্রামের আমিন সরদারের স্ত্রী করিমন নেছা ও মোমিন সরদারের স্ত্রী আরফা খাতুন ওরফে আরিফা খাতুনকে খালাস দেওয়া হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ