1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কিশোরীকে একাধিকবার ধর্ষণ, আটক ১

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মে, ২০২২ ১০:৫০ am

মুন্সীগঞ্জের শ্রীনগরে কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে টিপু মাঝি (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মে) বিকাল সাড়ে ৩টার দিকে শ্রীনগর উপজেলার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এলাকাবাসী জানান, দরিদ্র পরিবারের ওই কিশোরী আটক ব্যক্তির মেয়ের সঙ্গে রাতে ঘুমাতো। এই সুযোগে তাকে ধর্ষণ করে। ঘটনা সমাজে প্রচারের ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। কয়েকদিন আগে মায়ের কাছে বিষয়টি খুলে বলে ভুক্তভোগী। পরে স্থানীয় এক যুবক অভিযুক্তকে জুতাপেটা করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে তা প্রকাশ পায়। এই ঘটনায় বৃহস্পতিবার বিকালে সালিশের আয়োজন করা হয়। সালিশে বসার আগেই শ্রীনগর থানা পুলিশ এসে অভিযুক্তকে আটক করে। টিপু মাঝি তিন মেয়ে ও এক ছেলে সন্তানের বাবা।

শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ