
শাহ মোঃ সারওয়ার জাহান, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ পৌর শহরের গাইটাল ২ নং ওয়ার্ড জনতাস্কুল রোড এলাকা সংলগ্ন কার্যালয়ে গতকাল ৮ এপ্রিল শুক্রবার বিকালে এক সূধী সমাবেশ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংস্হার সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সূধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন আলমগীর হোসেন সিটি’ এর ব্যবস্হাপনা পরিচালক মোঃ শফিকুল আলম (শিপলু)। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শহীদুল্লাহ। আমন্ত্রিত অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, উপদেষ্টা সদস্য মোহাম্মদ এমদাদুল হক রুবেল ও মোঃ দিদারুল আলম সজল। সহ-সভাপতি মোহাম্মদ হারুন অর রশীদ,সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খান, সাধারণ সদস্য ও কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি দি ডেইলী বাংলাদেশ টু’ডে ও জবস্ টিভি জেলা প্রতিনিধি শাহ মোঃ সারওয়ার জাহান, মাহবুবুল আলম,এডঃরফিকুল ইসলাম, মোঃ মোকাদ্দের হোসেন, মিজানুর রহমান রাফি প্রমূখ।
বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও করোনা মহামারী গজব নির্মূলে আল্লাহর সাহায্য ও আদর্শ মানব কল্যাণ সংস্থার উত্তরোওর সফলতা এবং স্থায়ীত্ব শীলতা বৃদ্ধি কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন রাজারবাড়ী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মনিরুজ্জামান ভূইয়া।
সমাবেশে সংগঠনের পক্ষ থেকে আগামী দিনের পথচলা নিয়ে বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করার প্রস্তাব গৃহীত হয়।
ভিন্নবার্তা/এমএসআই