
হোসেনপুর উপজেলার গাংগাটিয়া বাজারে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে জন উদ্বুদ্ধ করন ও বাজার ভিজিটে এসে নকল বিড়ি জব্দ ও বিজ্ঞাপন অপসারণ করেন তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্সের কতৃত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
১৮ মে বুধবার বেলা ১২ টায় এ অভিযানে অংশ গ্রহণ করেন হোসেন পুর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও তামাক নিয়ন্ত্রন আইনের প্রসিকিউশন অফিসার হোসেনপুর উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য নাহিদ সুলতানা, জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সদস্য সাংবাদিক শাহ মোঃ সারওয়ার জাহান,জেলা তামাক নিয়ন্ত্রণ সংগঠন কাইডস এর প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম রিপন এবং তৎসংগীয় অতিথি অংশগ্রহণকারী জাতীয় ভিওিক স্বেচ্ছাসেবী সংস্থা নাটাব এর প্রতিনিধি মোঃ আমীরুল ইসলাম । গাংগাটিয়া বাজারের মুদী দোকানদার বাচ্চু মিয়া (৫০) পিতা – হোসেন আলী এবং আঃ রশিদ (৬০) পিতা – আঃ মান্নান উভয়ের দোকান দু’ টি তে স্হানীয়ভাবে উৎপাদিত রিপন বিড়ি খালি প্যাকেট প্রদর্শন করে পূণরায় বাজারজাত করার জন্য গ্রাহকদের নিকট থেকে সংগ্রহ করে মজুতে রাখা, দোকানের দরজা ও বেড়ায় সাটানো লোভনীয় অফার ও আকর্ষণীয় পুরস্কার প্রদানের লোভ দেখিয়ে বিজ্ঞাপন প্রদর্শন করে তামাক নিয়ন্ত্রণ আইন লংঘন ও সরকারী শুল্ক ফাঁকি জাল ব্যান্ডরোল ব্যবহার করে এ বাজারের বেশ কিছু দোকানে ৮০ ভাগ রিপন বিড়ি ও ২০ ভাগ সুবোধ বিড়ি বিপনন করে আসছে ৷
এ সময় তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্সের কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে টের পেয়ে অন্যান্য ব্যবসায়ীরা দোকান বন্ধ করে গা ঢাকা দেয়। এ দুই ব্যবসায়ীকে এবারের মত তিরস্কার করা হয়। স্হানীয় জনগণের সামনে ১৫০০ শলাকা রিপন বিড়ি ও ব্যবহারকৃত খালি প্যাকেট পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই