
নীলফামারীর কিশোরগঞ্জে ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে লিজামনি আক্তার (১৯)নামের এক গৃহবধূকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। নির্যাতনের শিকার ওই ভুক্তভোগী গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে।এ ঘটনায় বুধবার (১মার্চ)রাতে গৃহবধূ তার স্বামী গোলাম মোস্তফাকে প্রধান করে শশুর অহেদ আলী,শাশুড়ি কারীমা বেগম,ননদ লাইজু বেগমসহ পাঁচজনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিজামনি উপজেলার পুটিমারী ইউনিয়নের দক্ষিণ ভেড়ভেড়ি ধাপের ডাঙ্গা গ্রামের রশিদুল ইসলামের মেয়ে।অভিযোগে জানা যায়,গত ১বছর আগে নিতাই ইউনিয়ন মুশরুত পানিয়াল পুকুর বালা পাড়া গ্রামের অহেদ আলীর ছেলে গোলাম মোস্তফা(২৭)এর সাথে পারিবারিকভাবে লিজামনির বিয়ে হয়।বিয়ের সময় মেয়ের সুখের জন্য তার পরিবার নগদ ৭ লাখ টাকা যৌতুক হিসেবে জামাইকে দেন।বিয়ের কিছুদিন ঘর সংসার করতে না করতে আবারো ৫ লাখ টাকা যৌতুকের দাবি করে সময় অসময়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালায়।অভাবগ্রস্ত পিতার পক্ষে যৌতুকের এত টাকার দাবি মেটাতে না পারায় গত ৩ মাস আগে স্বামীসহ শশুর বাড়ির লোকজন তাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়।দীর্ঘদিন তার কোন খোঁজ খবর না নেওয়া স্বামীর ঘর সংসার করার আশায় গত বুধবার (১মার্চ) স্বামীর বাড়িতে ওঠেন।এসময় আবারও ৫লাখ টাকা যৌতুক দাবি করে বেধম মারপিট করে গুরুতর আহত করে বাড়ি থেকে বের করে দেয়।খবর পেয়ে তার পিতা ঘটনাস্থলে যায়। এক পর্যায়ে বিষয়টি গ্রাম্য সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা চালায়। এতে আরো ক্ষিপ্ত হয়ে হয়ে উঠলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভুক্তভোগী লিজামনি অভিযোগে জানান,স্বামী একজন ভন্ড ও প্রতারক।প্রথম স্ত্রীর কথা গোপন করে প্রতারণার আশ্রয় নিয়ে আরও ৩টি বিয়ে করেছে।এ ভন্ড, প্রতারক,যৌতুক লোভী,পাষন্ড স্বামী ও শশুড় বাড়ির লোকজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি । থানা পুলিশ পরিদর্শক(তদন্ত)এস, এম,শরিফ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন তদন্ত সাপেক্ষে আইননিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিন্নবার্তা/এমএসআই