1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কিশোরগঞ্জে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১ ৩:৩৮ pm

শাহ মোঃ সারওয়ার জাহান, কিশোরগঞ্জ: দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী পরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলামিন। গতকাল সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় কিশোরগঞ্জ জেলা শহরের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মোঃ আলামিন পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা গ্রামের বাসিন্দা।
মোঃ আলামিন তার বক্তব্যে বলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক কিশোরগঞ্জ জেলায় ২২ জুলাই ২০১৯ তারিখ যোগদানের পর থেকে নিয়োগ, বদলী, পোস্টিং বাণিজ্য, বিদ্যালয়ের উন্নয়ন ও সংস্কার কাজ থেকে ঘুষ বাণিজ্য, উপজেলা শিক্ষা অফিস সমূহ থেকে মাসোয়ারা গ্রহন, স্লিপ ফান্ড কার্যক্রম থেকে বাণিজ্য, ঘুষের অর্থ রুপিতে পরিণত ভারতে পাচার করে থাকেন। তার দুর্নীতির সহচর কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক জিয়াউল হক মীর (কিরণ) এর মাধ্যমে তিনি যাবতীয় কর্মকান্ড করে থাকেন। কিরণের দাপটে অতিরিক্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাগণ সর্বদা তটস্থ থাকেন।
আলামিন বলে, ২০২০ সালে সর্বশেষ সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এ জেলায় প্রায় ৬শ জন শিক্ষক নিয়োগ হয়। অধিকাংশ শিক্ষকের কাছ থেকে ৫ থেকে ৮ লাখ টাকা ঘুষ আদায় করেন এই কর্মকর্তা। পোস্টিং দেয়ার জন্য ৫০ হাজার থেকে ১ লাখ টাকা ঘুষ নেন। এমনকি যে শিক্ষকরা সুব্রত বণিকের সাথে যোগাযোগ করেননি তাদেরকে স্থায়ী ঠিকানা থেকে দূরবর্তী স্থানে পোস্টিং দেন।
তিনি বলেন, স্লিপ, রুটিন মেইনটেনেন্স, ক্ষুদ্র মেরামতসহ বিদ্যালয়ের উন্নয়ন সংক্রান্ত কর্মকান্ড থেকে অনৈতিকভাবে সুবিধা গ্রহণ করেন। প্রত্যেক উপজেলার প্রধান সহকারীর কাছ থেকে নির্ধারিত অংকের মাসোয়ারা গ্রহণ করে থাকেন। ১ হাজার ৪০০টি বিদ্যালয়ের ৬ জন করে শিক্ষার্থীর জন্য কাবড্রেস তৈরির মাধ্যমে ১ হাজার ২শত টাকার স্থলে ৩ হাজার ২৫০ টাকা করে গ্রহণ করেন। এ সময় মোঃ আলামিন বর্তমান সরকারের শিক্ষা প্রতিমন্ত্রীর নিকট এই সকল অনিয়ম ও দুর্নীতির প্রতিকারসহ দ্রুত বিভাগীয় হস্তক্ষেপ কামনা করেন।
এসব অভিযোগের ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিককে এ প্রতিনিধি এক সাক্ষাৎকারে অনিয়ম ও আত্মসাতের বিষয়ে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ ডাহা মিথ্যা বলে দাবি করেন।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ