1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কিশোরগঞ্জের পল্লীতে জবর দখলকারীর হামলায় একজন আহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২ ১১:০৮ pm

কিশোরগন্জ সদরের রশিদাবাদ ইউনিনের উলুহা টি গ্রামের বাসিন্দা শহীদুল্লাহ মুন্সী প্লাজার স্বত্বাধিকারী মোঃ নূরুল্লাহ’ র জায়গা জবর দখলের প্রতিরোধ কালে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিনজন আহত ও একজন আশংন্কা জনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যুর সংগে পান্জা লড়ছে।

জানাগেছে শহর আলীর (কেলু) পুত্র মুরাদ ব্রাদার্সের সাবেক কর্মচারী গোলাপ মিয়া তার পরিবারে লোকজন সমন্ময়ে নিরীহ লোকের জায়গা সম্পত্তি জোরপূর্বক দখল, অর্থলগ্নি, দাঙ্গাহাঙ্গামা করেই দিনাতিপাত করে। গত ১৩ জুলাই বুধবার সকালে সগড়া বাজারের শহিদুউল্লাহ মুন্সী প্লাজার স্বত্বাধিকারী মোঃ নূরুল্লাহর জায়গা দখলের উদ্দেশ্য অাত্নীয় স্বজন সমন্ময়ে দেশীয় অস্ত্র নিয়ে সগড়া বিশ্বরোড বাজার মোরে জোরপূর্বক জায়গা দখল করতে আসে। এসময় জায়গায় মালিক নুরুল্লাহ ও তার ভাই বাধাদিলে গোলাপের ভাতিজা হারুন নুরুল্লাকে রামদা নিয়ে এলোপাথারী কোপাতে থাকে। এক পর্যায়ে হারুনের দায়ের কোপে নুরুল্লাহ দু-হাতের বেশ কটি আঙ্গুলের হাড় কেটে ঝুলে পরে। এমতবস্হায় মাটিতে লুটিয়ে পরলে গোলাপের ভাতিজা সাদ্দাম, সালাম ফারুক ভাই মজলু,মোস্তফা ধারালু অস্ত্র ও লোহার রড দিয়ে নুরুল্লাহকে বেদম মারপিট করে ঘটনাস্থল ত্যাগ করে। স্হানীয় লোকজন নুরুল্লাহকে মুমূর্ষ অবস্হায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তার অবস্হা সংকটাপন্ন বলে শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে ।

এ ব্যাপরে তার ছোট ভাই মোঃ নিয়ামত উল্লাহ বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেছে। উল্লেখ্য গোলাপ কতৃক পরিচালিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানা ও কোর্টে ভূমি দখল, সরকারী খাস জমি ভোগ দখল, মাদক, গুম, চুরি-ডাকাতি দাঙ্গাহাঙ্গামা সহ বিভিন্ন আপকর্মের অভিযোগ রয়েছে। সীমাহীন অপকর্মের দায়ে কিশোরগঞ্জ থানা পুলিশ ইতিপূর্বে গোলাপকে গ্রেপ্তার করে কোর্টে সোপর্দ করে। এ চক্রটি অপকর্ম নিয়ে বেশ কয়েটি প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া প্রতিবেদন প্রকাশ করছে । সম্প্রতি এদের অত্যাচারে আশ পাশের এলাকার স্বাধারণ জনগন অতিষ্ট হয়ে দিনাতিপাত করলেও প্রকাশ্যে তাদের বিরুদ্ধে কেউ মুখখোলতে সাহস পাচ্ছে না। অভিযোগের বিষয় কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন ফৌজদারি কার্যবিধিতে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহন করা হবে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ