1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

“কালের অসঙ্গতি”

অমিত হাসান মামুন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৫৯ am

গরম যখন আজ কঠিন চরমে
মেজাজ যেথায় নাহি থাকে ঠিক,
বিদ্যুৎ যখন আসা-যাওয়ায় মত্ত
কর্তৃপক্ষের দিয়ে যাচ্ছি শত ধিক্।

চোখ বুঝে না আসেনা স্বস্তির ঘুম
বিছানায় যখন স্ফুলিঙ্গের তাপ,
শিশু-বৃদ্ধ হামাগুড়ি দিচ্ছে ফ্লোরে
আবার কেউ বা দিচ্ছে পুকুরে ঝাপ।

ষড়ঋতু বাংলাদেশের এই কি হাল
আষাঢ়ে ঢল না হয়ে পৌষে প্লাবিত,
গ্রীষ্মের তপ্ততা শরতে বিলায়
যতোসব অসঙ্গতিতে জীবন যাপিত।

জ্ঞানীরা বুঝিয়ে যাচ্ছে মোদের
জলবায়ুর পরিবর্তনে বাড়ছে আজাব,
গ্রামের মুরুব্বি তা মানতে নারাজ
সমাজে অনাচারের ফলে আল্লাহ গজব।

প্রকৃতি তার আপন মহিমায়
অভিমান ভেঙে যদি হয় শান্ত,
তবেই মিলবে যন্ত্রণা হতে মুক্তি
মনে উদিত কু-কথা সবই ভ্রান্ত।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ