1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কার্টুনের মধ্যে পড়েছিল ফুটফুটে নবজাতক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২ ১১:৩৩ pm

হবিগঞ্জের মাধবপুর উপজেলার উজ্জ্বলপুর গ্রামের খালপাড় থেকে একটি জীবিত নবজাতক উদ্ধার করেছে পুলিশ। পরে নবজাতকটিকে বেবি হোমে পাঠানো হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে শিশুটিকে সিলেটের বেবি হোমে পাঠানো হয়। এর আগে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে চিকিৎসা দেওয়া হয়েছিল।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, রোববার (১১ ডিসেম্বর) রাত ৯টায় উজ্জ্বলপুর গ্রামের লোকজন খালের পাড়ে একটি নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। পরে তারা থানায় খবর দিলে পুলিশ সেখানে গিয়ে একটি কার্টুনের (কাগজের বাক্স) ভেতর থেকে ফুটফুটে নবজাতকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

রাতভর সেখানে চিকিৎসা দেওয়ার পর গতকাল দুপুর পর্যন্ত নবজাতকটির পরিচয় পাওয়া যায়নি। পরে সরকারের সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে নবজাতকটিকে সিলেটের বেবি হোমে পাঠানো হয়েছে। পুলিশ এ ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

মাধবপুর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ইশতিয়াক আল মামুন জানান, এটি সদ্য ভূমিষ্ট হওয়া নবজাতক। বর্তমানে সে সুস্থ আছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ