1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কারাগারে মহিলা হাজতির মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৩৬ am

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের ফুলজান বেগম (৫৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

ফুলজান বেগম টাঙ্গাইলের ঘাটাইল থানার সোনারদলি এলাকার তারা মিয়ার স্ত্রী। আশুলিয়া থানায় করা একটি মামলায় কারাবন্দি ছিলেন। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেল সুপার হালিমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৫ ফেব্রুয়ারি ফুলজান বেগম কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি ভর্তি ছিলেন। মঙ্গলবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ