1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কারাগারে ঈদে কী খাচ্ছেন বন্দিরা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জুলাই, ২০২২ ৩:১৫ pm

ঈদের ছোঁয়া লেগেছে কারাগারেও। প্রতিবারের মতো এবারও কারাগারে ঈদ উদযাপনে বন্দিদের জন্য বিশেষ আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ।

ফলে ঈদের আনন্দ বিরাজ করছে কারাগারেও। কারাগারের বন্দিদের জন্যও আজকের দিনটা তাই ভিন্ন। পরিবারের সদস্যদের সঙ্গে না পেলেও ভরপুর খাওয়া-দাওয়া ও আনন্দ উল্লাসের মাধ্যমে দিন কাটছে তাদের।

কারা বন্দীরা যেন ঠিকভাবে ঈদ আনন্দ উপভোগ করতে পারেন সে লক্ষ্যে কোনো কমতি রাখেনি কর্তৃপক্ষ। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দীদের জন্য ১০টি গরু ও ৮টি খাসি কোরবানি দিয়েছে কারা কর্তৃপক্ষ। ঈদের জামাতের নামাজ শেষে এসব পশু কেন্দ্রীয় কারাগারে কোরবানি দেওয়া হয়। এছাড়া ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত বিশেষ খাবারের মেন্যু রয়েছে কয়েদিদের জন্য।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ঈদের দিন সকালে বন্দিদের নাস্তা দেওয়া হয়েছে। নাস্তায় ছিল পায়েশ ও মুড়ি।
দুপুরে বন্দিদের জন্য কয়েক পদের খাবারের ব্যবস্থা করা হয়। দুপুরের খাবারের মেন্যুতে রয়েছে পোলাও, গরু, খাসির মাংস, মুরগির রোস্ট, মিষ্টি, কোমল পানীয়, সালাদ ও পান-সুপারি।

ঈদের দিন রাতেও বিশেষ খাবারের আয়োজন করা হবে। রাতের খাবারে থাকবে সাদা ভাত, রুই মাছ ও সবজি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ