1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কামরাঙ্গীরচরে মা-মেয়ের মরদেহ উদ্ধার, স্বামী আটক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১ ৪:৫৪ pm

রাজধানীর কামরাঙ্গীরচরের নয়াগাঁও এলাকার একটি বাড়ি থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ জুলাই) সকালে বিছানা পড়ে থাকা মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ।

এরা হলেন- ফুল বাসি দাস ও তার ১২ বছরের মেয়ে সুমি চন্দ্র দাস। এ বিষয়ে ঘটনাস্থলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ফুল বাসির স্বামী মুকুন্দ্র চন্দ্র দাসকে। তিনি এলাকায় ভ্যানগাড়িতে সবজি বিক্রি করেন।

শনিবার (২৪ জুলাই) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি’র লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. জসিম উদ্দিন।

তিনি জানান, খবর পেয়ে কামরাঙ্গীরচর নয়াগাঁও ৩ নম্বর রোডের একটি বাসা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করে হয়। তবে তাদের হত‌্যা করা হয়েছে না কি আত্মহত‌্যা করেছেন তাৎক্ষণিক তা জানা যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। এদিকে, খবর পেয়ে থানা পুলিশ, র‌্যাব ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইমসিন ঘটনাস্থলে গেছে। সেখান থেকে আলামত সংগ্রহ করছে বলে জানা গেছে।

এ বিষয়ে কামরাঙ্গীচর থানার পরিদর্শক (অপারেশন) মহিতুল আলম জানান, প্রতিবেশিদের খবরে আমরা বিষয়টি জানতে পারি। পুলিশ গিয়ে দেখতে পায়- মা ও মেয়ের মরদেহ বিছানায় পড়ে ছিলো। আমরা ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। কীভাবে মৃত্যু হয়েছে তা এখনো বোঝা যাচ্ছে না। আমরা মুকুন্দ্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ