1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৩

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২ ১০:৫২ am

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার আরও এক যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাহিমের (২০) মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটলে চালকসহ দুজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের চানপুর গ্রামের লিছু মিয়ার ছেলে খোকন মিয়া (২২), চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের দুবাউড়া গ্রামের তোলাই মিয়ার ছেলে জলফু মিয়া (৪০) ও চানপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে রাহিম (২০)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ থেকে একটি অটোরিকশা সুতাং এলাকায় যাওয়ার পথে শায়েস্তাগঞ্জের থানা মোড়ে মহাসড়কে ওঠার সময় সিলেটগামী একটি কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ তিনজন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত অপরজনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি সালেহ আহমেদ জানিয়েছিলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও চালককে আটক করা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ