1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কাবুল বিমানবন্দরে গোলাগুলিতে আফগান নিরাপত্তাকর্মী নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১ ১:৪৪ pm

কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে সোমবার অজ্ঞাত বন্দুকধারীদের সঙ্গে গোলাগুলিতে এক আফগান নিরাপত্তাকর্মী নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

সোমবার সকালে এ ঘটনা ঘটে বলে জার্মান সেনাবাহিনীর বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে— সোমবার সকালে কাবুল বিমানবন্দরের উত্তর গেটে গোলাগুলিতে ওই আফগান নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন এবং সংঘর্ষ চলাকালে আহত হন তিনজন। পরে আফগান নিরাপত্তাকর্মী রক্ষায় মার্কিন ও জার্মান সেনারা এগিয়ে গেলে বন্দুকধারীরা সরে যায়।

জার্মান সেনাবাহিনী টুইটবার্তায় আরও জানায়, বিমানবন্দর উত্তর গেটের বাইরে এ গোলাগুলির ঘটনা ঘটে।

এ ছাড়া রোববার বিমানবন্দর গেটের সামনে হুড়োহুড়িতে সাতজনের মৃত্যু হয়। ১৫ আগস্ট তালেবান কাবুল নিয়ন্ত্রণের পর থেকে বিমানবন্দরে ২০ জন নিহত হওয়ার কথা এর আগে জানিয়েছিল তালেবান ও ন্যাটো।

আফগানিস্তান তালেবানের হাতে যাওয়ার পর দেশ ছাড়তে মরিয়া বহু মানুষ ভিড় করছেন কাবুল বিমানবন্দরে। চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ তাদের দূতাবাসকর্মী, নাগরিক ও আফগান দোভাষীদের সরিয়ে নিচ্ছে সেখান থেকে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার ঘটনার পর সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকানোর অভিযোগ তুলে আফগানিস্তানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও তার মিত্র রাষ্ট্রগুলো। উৎখাত হয় তালেবান সরকারের।

২০ বছর ধরে চলা তালেবান এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সেই যুদ্ধে নিহত হয়েছেন বহু মানুষ। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ভেঙে পড়েছে আফগানিস্তানের অর্থনীতি।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ