
কাজে অনিয়মের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করেছে সিন্ডিকেট।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সভা সিন্ডিকেটের নিয়মিত মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিন্ডিকেট সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের হল ও আবাসিক ভবনে লোড ব্রেক সুইচ (এলবিএস) স্থাপনের কাজে প্রায় সাড়ে ১৭ লাখ টাকার অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এ পরিপ্রেক্ষিতে তদন্তের ভিত্তিতে লুৎফর রহমানসহ তিনজনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। অধিকতর তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া সিন্ডিকেট সভায় শৃঙ্খলা পরিষদের সুপারিশের ভিত্তিতে ভর্তি জালিয়াতির সঙ্গে জড়িত থাকায় দুইজনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এন