1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কলমাকান্দায় বিষাক্ত সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ ১২:৩৩ pm

নেত্রকোনা প্রতিনিধিঃ. নেত্রকোনার কলমাকান্দায় বিষাক্ত সাপের কামড়ে প্রাণ গেল এক শিশুর।

উপজেলার সদর ইউনিয়নের সাউদপাড়া গ্রামে বিষাক্ত সাপের কামড়ে রায়হান মিয়া (৬) নামে এই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু রায়হান সাউদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং ওই গ্রামের আক্তার হোসেনের ছেলে।
পরিবারের সদস্যরা জানায়, সকালে রায়হান বাসার টয়লেটে গেলে হঠাৎ বিষাক্ত সাপের ছোবলে আক্রান্ত হয়। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসাইন লিংকন তাকে মৃত ঘোষণা করেন।

তার অকাল প্রয়াণে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। হাসপাতালে কান্নায় ভেঙে পড়ে স্বজনরা। ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ