1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কর্ণফুলী টানেলের দ্বিতীয় টিউবের খনন শেষ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১ ১১:২৬ pm

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের দ্বিতীয় টিউবের খনন কাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা ১২ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছে ঢাকার চীনা দূতাবাস।

জানা গেছে, চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসি) লিমিটেড কর্ণফুলী টানেলের দ্বিতীয় টিউবের (সুড়ঙ্গ) খনন কাজ শেষ করেছে। বৃহস্পতিবার বোরিং মেশিন দিয়ে এ কাজ সম্পন্ন করা হয়।

২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের কর্ণফুলী টানেলের নির্মাণ কাজ শুরু হয়। এ টানেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৩০০ কোটি টাকা। ২০২২ সালে এ টানেল চালু হবে বলে আশা করা যাচ্ছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ