1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

করোনা পজিটিভ হেরাথ, আইসোলেশনে মুমিনুল-মিরাজসহ ৯ জন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১ ১২:২৩ pm

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ছে খুব দ্রুত। এরই মধ্যে জিম্বাবুয়ে থেকে বিশ্বকাপ বাছাইপর্ব খেলে দুই নারী ক্রিকেটারের শরীরে ধরা পড়েছে ওমিক্রন। করোনায় আক্রান্ত হয়েছে অন্য আরেকজন নারী ক্রিকেটার। নারী দলের পাশাপাশি এবার পুরুষ দলেও করোনার হানা।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত বুধবার (৮ ডিসেম্বর) দিনগত রাতে দেশ ত্যাগ করেছে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। সেখানে এক সপ্তাহের কোয়ারেন্টাইনের মাঝেই করোনাভাইরাসে আক্রান্ত হলেন দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।

তার কাছাকাছি সংস্পর্শে আসায় অন্তত ৯ জনকে রাখা হয়েছে আইসোলেশনে। নিউজিল্যান্ডে থাকা দলীয় সূত্র জাগো নিউজকে নিশ্চিত করেছে এই খবর। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচ্চপদস্থ এক কর্মকর্তাও নিশ্চিত করেছেন হেরাথের করোনা আক্রান্ত হওয়ার খবর।

হেরাথের কাছাকাছি সংস্পর্শে আসায় আইসোলেশনে রাখা হয়েছে মুমিনুল হক সৌরভ, মেহেদি হাসান মিরাজ, ইয়াসির আলী রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, নির্বাচক আবদুর রাজ্জাক রাজ ও সাপোর্ট স্টাফের আরও তিন সদস্যকে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ