1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

করোনা: তিন জেলায় আরও ১১ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১ ১:৩৭ pm

তিন জেলায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতে ৫ জন, চট্টগ্রামে ৩ জন ও ময়মনসিংহে ৩ জন মারা যান।

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে।

আজ সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

তিনি বলেন, হাসপাতালের আইসিইউতে ১১ জনসহ মোট ১০৩ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন আরও ১১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের মধ্যে রাজশাহীর দুজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন ও কুষ্টিয়ার একজন রয়েছেন।

আজ সকালে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় তিনজন ও উপসর্গে দুজন।

চট্টগ্রাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ২৬৮ জনে। একই সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৫৩ জন।

ফলে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ৮০১ জনে। আজ সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ