
করোনা ও উপসর্গে দেশের বিভিন্ন জেলায় মারা গেছে আরও ৫৯জন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৯ জন। এদের মধ্যে ৫ জন করোনা পজিটিভ ও বাকিদের উপসর্গ ছিল। জেলায় করোনা শনাক্তের হার ১৫ দশমিক শূন্য-৩।
আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এদের মধ্যে রাজশাহীর দুইজন, নাটোরের একজন, নওগাঁর একজন ও পাবনার পাঁচজন রয়েছেন।
রামেক হাসপাতালের পরিচালক আরও জানান, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২৫৪ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ২৬১।
এছাড়া করোনা ও উপসর্গে খুলনায় বিভাগে মারাগেছেন ১১জন। ময়মনসিংহে ৭জনের মৃত্যু, টাঙ্গাইলে ৪, নাটোরে ২, ফরিদপুরে ৪ , বগুড়ায় ৮, এছাড়া মানিকগঞ্জ ৫, রংপুর ও মারা গেছেন ৯জন।
ভিন্নবার্তা ডটকম/এন