1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

করোনা আমাদের জীবনকে পাল্টে দিয়েছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ ৬:১৯ pm

২০২০ সালটি ছিল পরীক্ষা, দুঃখজনক, ঘটনাবহুল এবং অশ্রুশিক্ত একটি বছর। আসুন, আমরা আমাদের নিজেদের মধ্যে এবং প্রকৃতির সঙ্গে শান্তি স্থাপন, জলবায়ু সংকট মোকাবিলা, কোভিড-১৯-এর বিস্তার বন্ধ এবং ২০২১ সালকে নিরাময়ের বছরে পরিণত করি’। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ইংরেজি নববর্ষ ২০২১ উপলক্ষে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস এক বাণীতে এসব বলেন।

তিনি বলেন, কোভিড- ১৯ আমাদের জীবনকে পাল্টে দিয়েছে এবং বিশ্বকে দুর্ভোগ ও শোকের মধ্যে ডুবিয়ে দিয়েছে। হারিয়ে গেছে অনেক প্রিয়জন এবং ক্রমবর্ধমান মহামারি, অসুস্থতা এবং মৃত্যুর নতুন ঢেউ তৈরি করছে। দারিদ্র্য, অসাম্য এবং ক্ষুধা বাড়ছে। চাকরিগুলো হারিয়ে যাচ্ছে এবং ঋণসমূহ পাহাড়সম হচ্ছে। ছেলে-মেয়েরা লড়াই করে যাচ্ছে। পারিবারিক সহিংসতা বাড়ছে এবং সর্বত্রই বিরাজ করছে নিরাপত্তাহীনতা।

জাতিসংঘ মহাসচিব বলেন, তবে আগত নতুন বছরে আমরা আশার আলো দেখতে পাচ্ছি। মানুষ প্রতিবেশী এবং অপরিচিতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, সম্মুখযোদ্ধারা তাদের সমস্ত কিছু উজাড় করে দিচ্ছেন, বিজ্ঞানীরা রেকর্ড সময়ের মধ্যে ভ্যাকসিন তৈরি করছেন, জলবায়ু বিপর্যয় রোধে দেশগুলি নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে। আমরা ঐক্য ও সংহতি নিয়ে যদি একসঙ্গে কাজ করি, তবে আশার এই আলো বিশ্বজুড়ে পৌঁছাতে পারে। এটিই এই কঠিন বছরের শিক্ষা।

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই ভবিষ্যতের পথে রূপান্তরের অংশ হিসাবে জলবায়ু পরিবর্তন এবং কোভিড-১৯ মহামারি উভয় সংকটই শুধুমাত্র সকলে মিলে সামলানো যেতে পারে। ২০২১ সালের জন্য জাতিসংঘের প্রধান লক্ষ্য হল কার্বন নিরপেক্ষতার জন্য একটি বৈশ্বিক জোট গঠন করা অর্থাৎ ২০৫০ সালের মধ্যে নির্গমন নিট শূন্যে নামিয়ে আনা। এই স্বপ্ন অর্জনের জন্য প্রতিটি সরকার, শহর, ব্যবসা প্রতিষ্ঠান এবং স্বতন্ত্র ব্যক্তি একটি ভূমিকা পালন করতে পারে।

তিনি আরও বলেন, মারাত্মক ভাইরাসটির প্রভাব থেকে নিরাময়, ভেঙে পড়া অর্থনীতি এবং সমাজ থেকে নিরাময়, বিভাজন থেকে নিরাময় এবং গ্রহটির নিরাময় শুরু করা অবশ্যই আমাদের নতুন বছর ২০২১ সালের প্রত্যয়। জাতিসংঘের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে একটি শুভ এবং শান্তিপূর্ণ নববর্ষের শুভেচ্ছা জানাই।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ