1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

করোনায় কার্যকর নয় হাইড্রোক্লোরোকুইন-ক্লোরোকুইন: ডব্লিউএইচও

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০ ৯:৩৭ pm

করোনার চিকিৎসায় হাইড্রোক্লোরোকুইন ওষুধের কোনো কার্যকারিতা নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও। শুক্রবার (৩১ জুলাই) গণমাধ্যমে এ তথ্য জানায় সংস্থাটি।

সংস্থাটি বলছে, করোনার চিকিৎসায় ওষুধটির কার্যকারিতা নিয়ে করা একটি গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। কোভিড-১৯’র চিকিৎসায় হাইড্রোক্লোরোকুইন ও ক্লোরোকুইন কার্যকর নয়। এই ওষুধটি মূলত ম্যালেরিয়া, বাতজনিত রোগ লিউপাস ইরিথেমাটোসাস ও রিউম্যাটয়েড আরথ্রাইটিসের চিকিৎসায় কার্যকর ফলাফল দেয়।

পরিসংখ্যান বলছে, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অসুস্থতা কমাতে কোনো ভূমিকা রাখে না হাইড্রোক্লোরোকুইন এবং ক্লোরোকুইন।

হাইড্রোক্লোরোকুইন এবং ক্লোরোকুইন ওষুধ সাধারণত ম্যালেরিয়ার চিকিৎসায় বেশি ব্যবহার করা হয়। এটাতে স্বয়ংক্রিয়ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

করোনাভাইরাসের সংক্রমণ দিশেহারা হয়ে মার্চের শেষ দিক থেকে অনেক দেশেই এই ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় ক্লোরোকুইন বা হাইড্রোক্লোরোকুইনের ব্যবহার বাড়তে থাকে। এরপর অবশ্য নানা তর্ক-বিতর্কে এর ব্যবহার আবার কমাতে থাকেন আক্রান্তরা। সেসময়, ক্লোরোকুইন বা হাইড্রোক্লোরোকুইন ঠিক কীভাবে করোনাভাইরাসের ওপর কাজ করছে, সেটি উপযুক্ত প্রামাণিক দলিল দ্বারা স্বতঃসিদ্ধ না হলেও এটি কোভিড-১৯–এর প্রতিরোধ এবং চিকিৎসায় অধিকতর কার্যকর ওষুধ হিসেবে ধরে নেয়া হয়। ওই সময়, গলায়, শ্বাসতন্ত্রসহ অন্যান্য অঙ্গে সংক্রমণের বিরুদ্ধে এজিথ্রোমাইসিন নামক অ্যান্টিবায়োটিকও যুগপৎ ব্যবহার করে অনেক দেশ।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ