1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সৌরভ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১ ১২:০১ pm

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলী। পরপর দুই পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক এই কিংবদন্তি ক্রিকেটারকে।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, গতকাল সোমবার সকালেই প্রাথমিক পরীক্ষায় সৌরভের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর দ্বিতীয়বার পরীক্ষা করা হয়। ওই পরীক্ষাতেও রিপোর্ট পজিটিভ আসে। তাই গতকাল রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে শারীরিক তেমন কোনো সমস্যা সৃষ্টি হয়নি তাঁর। কোভিডের দুই ডোজ টিকা নেওয়া আছে ভারতীয় কিংবদন্তির।

হাসপাতালের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, সৌরভ পজিটিভ হলেও তাঁর স্ত্রী ডোনা এবং কন্যা সানার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, গত কিছুদিন ধরে বিভিন্ন বিজ্ঞাপনের প্রচার ও শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন সৌরভ। এর জন্য বিভিন্ন জায়গায় ভ্রমণও করতে হয়েছে তাঁকে। সবশেষ তিনি গিয়েছিলেন মুম্বাইয়ে। গতকালও তাঁর শুটিং ছিল। কিন্তু সকালে অসুস্থ বোধ করায় সৌরভের টেলিভিশন শোয়ের শুটিং বাতিল করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ