1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

করোনায় আক্রান্ত শ্রীলঙ্কার ব্যাটিং কোচ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১ ৮:৫৫ pm

করোনা পজিটিভ হয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার। ইংল্যান্ড থেকে ফিরে করা আরটি পিসিআর পরীক্ষায় পজিটিভ রেজাল্ট এসেছে তার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে এসএলসি।

ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে ছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। সেখানে টি-টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ হওয়ার পর, ওয়ানডেতেও সিরিজ হারে লঙ্কানরা। তবে, শেষ ওয়ানডে বৃষ্টিতে ভেসে যাওয়ায় ডাবল ওয়াশের লজ্জা থেকে বাঁচে মিকি আর্থার বাহিনী।
কিন্তু সে সিরিজে বায়োবাবল ভেঙে নিষিদ্ধ হন লঙ্কান তিন ক্রিকেটার। পরে, মাঠেও তার প্রভাব পড়ে ভালোভাবে। সবকটি ম্যাচেই হেরে যায় শ্রীলঙ্কা। তবে, ম্যাচ হারার চেয়েও বড় খবর হয়ে দেখা দেয়, করোনার খবরটি। কিন্তু, সে সময় কোভিড পজেটিভ হন ইংল্যান্ডের তিন ক্রিকেটার এবং ৪ ম্যানেজমেন্ট কর্তা। বেঁচে যান লঙ্কানরা।
কিন্তু, বেশিক্ষণ আনন্দে থাকতে পারল না তারা। দেশে ফিরে করা পিসিআর টেস্টে পজিটিভ হয়েছেন গ্র্যান্ট ফ্লাওয়ার। আপাতত তিনি সুস্থ আছেন বলে নিশ্চিত করেছে এসএলসি। কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ দুনিয়া জুড়ে বৃদ্ধি পাওয়ায়, কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না লঙ্কান ক্রিকেট বোর্ড। ফ্লাওয়ারকে আইসোলেশনে রাখা হয়েছে। সেখানেই তার চিকিৎসা কর্মকাণ্ড চলবে।
এই মুহূর্তে ফ্লাওয়ারের দলের সঙ্গে না থাকাটা বড় ধাক্কা হয়ে এলো লঙ্কানদের জন্য। ১৩ জুলাই থেকে ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে তাদের।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ