1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

করোনায় আক্রান্ত জেমি সিডন্স

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৪৮ pm

বাংলাদেশে পা রাখার দশ দিনের মাথায় করোনায় আক্রান্ত হয়েছেন কোচ জেমি সিডন্স। ২ ফেব্রুয়ারি বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন তিনি। শুক্রবার স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে করোনা পরীক্ষা করান সিডন্স। শনিবার তার পরীক্ষার ফল পজিটিভ এসেছে। বিসিবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। নিয়ম মেনে তিনি আইসোলেশনে থাকবেন অন্তত পরবর্তী পরীক্ষার আগ পর্যন্ত।

বাংলাদেশে এসে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামেই সীমাবদ্ধ থাকেনি। বাংলাদেশের সাবেক প্রধান কোচ এরপর বিপিএলের খেলা দেখতে ছুটে গিয়েছিলেন সিলেটে। সেখানে সিলেট পর্ব দেখেছেন খুব কাছ থেকে। এমনকি ঢাকা পর্বে শুক্রবার মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ছিল তার উপস্থিতি। এরপরই আজ জানা গেল, করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।

জেমি সিডন্স ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি পদত্যাগ করেন। সিডন্সের অধীনে বাংলাদেশ দল ১৯ টেস্টের মধ্যে ২টি জিতেছে, হেরেছে ১৬টি।

ওয়ানডেতে ৮৪ ম্যাচে ৩১ জয়ের বিপরীতে পরাজয় ছিল ৫৩ ম্যাচে। টি-টোয়েন্টি ফরম্যাটের ৮ ম্যাচে সবগুলোই হেরেছিল বাংলাদেশ। তবে সিডন্সের সবচেয়ে বড় অবদান ছিল আজকের এই পঞ্চপাণ্ডব তৈরিতে ভূমিকা রাখা। তার আমলে টাইগার ব্যাটসম্যানদের উন্নতি ছিল চোখে পড়ার মতো। এখনও সাকিব-তামিমরা তাদের পারফর্মেন্সের কৃতিত্ব সিডন্সকেই দিয়ে থাকেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ