1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘করোনার সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে, সচেতন হতে হবে’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১ ৩:১৬ pm

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেছেন, ‘দেশে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের সংক্রমণ কমে গিয়ে কিছুদিন যাবৎ আবারও বাড়তে শুরু করেছে। এ জন্য সবাইকে সচেতন হতে হবে।’

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আজ বুধবার দুপুরে আয়োজিত প্রথম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এসব কথা বলেন।

অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, ‘আমরা দেখেছি যে, গত কিছু দিনে করোনার সংক্রমণ একেবারে কমে গিয়েছিল। কিন্তু, এখন আবার সংক্রমণের হার বাড়ছে, আমাদের সাবধান হওয়ার এটিই সময়। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।’

স্বাস্থ্যের মহাপরিচালক আরও বলেন, ‘করোনার প্রথম ঢেউয়ে ইউএইচএফপিওরা খুবই বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেছে। তাঁরা খুবই দক্ষতার সঙ্গে কাজ করেছেন। যার ফলে দ্বিতীয় ঢেউয়ে তাঁদের মাধ্যমে সারা দেশেই করোনার চিকিৎসা দিয়েছি। এ ক্ষেত্রে প্রশাসন, জনপ্রতিনিধিরা আমাদের সহযোগিতা দিয়েছেন।’

অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম আরও বলেন, ‘আমাকে এমন একটা সময়ে এই দায়িত্বে নিয়ে আসা হয়েছে, আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি যথাযথভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করছি। সুযোগ পেলেই সারা দেশে চষে বেড়িয়েছি।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ