
ভিন্নবার্তা প্রতিবেদক: দেশে মহামারি করোনা মোকাবেলায় সুস্পষ্ট ৫ টি দাবি তুলে ধরেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুর ১২ টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সরকারের উদ্দেশ্য এই দাবি তুলে ধরেন বিএনপির মহাসচিব মির্জ ফখরুল ইসলাম আলমগীর।
দাবি গুলো হলো- ১.প্রান্তিক জনগোষ্ঠির জন্য সরকারী বিশেষ তহবিল থেকে ৩ মাসের জন্য ১৫ হাজার টাকা দেয়া। ২. মানুষকে মাস্ক পড়া নিশ্চিত করা এবং দেশের ৮০ ভাগ মানুষকে টিকায় আওতার আনার একটি নির্দিষ্ট রোডম্যাপ তৈরি করে তা জনসমম্মূখে তুলে ধরা। ৩.দেশে টিকা উৎপাদনের ব্যাবস্থা করা। ৪.সারাদেশের হাসপাতালে যে রোগী রয়েছেন তাদের পুরোপুরি সেবা নিশ্চিসহ সহ অকিজেনের ব্যাবস্থা করা। ৫.সকল রাজনৈতিক দল, স্বাস্থ্য বিষেশজ্ঞ ও এনজিও কর্মীদেও সমন্ময়ে একটি পরামর্শ কমিটি গঠন করা।
বিএনপির মহাসচিব বলেন, সরকারের উদানসীনতায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনহীন হয়ে পড়েছে। প্রান্তিক মানুষের খাদ্য ব্যাবস্থা নিশ্চিত না কওে লকডাউনের নামে মানুষকে ঘরে আটকে রাখা মানবাধিকার লঙ্ঘনের শামিল। তিনি বলেন, নতুন করে প্রায় যে ২ কোটি ৪৫ লক্ষ মানুষের জীবিকা নির্বাহের পথ বন্ধ হয়ে গেছে তার দায় সরকারের। সময় গত বছর বিএনপির দেয়া করোনা নিয়ন্ত্রনের রোডম্যাপের প্রতি সরকার গূরত্ব দেয়নি বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকারের ব্যার্থতায় করোনা পরিস্থি বেসামাল হয়ে পড়েছে। তারা ঘোষণা দিয়েছিলো পরিস্থিতি নিয়ন্ত্রনের সব ধরনের ব্যাবস্থা রাথা আছে। অথচ কতোটা মূর্খ সরকার ও তাদেও স্বাস্থ্য মন্ত্রনালয় হলে ঘোষণা দিয়ে করোনা হাসপাতাল বন্ধ করে দিয়ে চিকিৎসা ব্যাবস্থা শিথিল করে দিয়েছিলো। তিনি বলেন, দেশের এখনো ৩ থেকে ৪ ভাগ মানুষকে টিকার আওতায় অঅনতে পারেনি সরকার। অথচ কি পরিমান টিকা মজুদ আছে এবং টিকা আমদানিতে কতোটা সম্ভনা রয়েছে কিংবা টিকা চুক্তির বিষয়ে কিছুই খোলাসা করছে না সরকার।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্ষমতাদখলকারী সরকার তাদেও নিজস্ব অথনৈতিক মডেল তৈরি করেছে। যা মুক্তবাজার অর্থনীতির পরিপন্থী। এই মডেল একটি বিশেষ গোষ্ঠির হাতে চলে গেছে। যারা সরকারকে ক্ষমতায় অঅনার ব্যাপারে পর্দার আড়ালে কাজ করেছে। এখানে সাধারন মানুষের সহায়তার পাওয়ার কোন সম্ভবনাই নেই।
ড. মঈন খান বলেন, সাম্প্রতি বাজেট পেশ করার সময় একজন সাংবাদিক অর্থমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন দেশে দরিদ্র মানুষের সংখ্যা কতো? কিন্তু অর্থমন্ত্রী এই প্রশ্নের উত্তর দিতে পারেনি। তাহলে প্রশ্ন হলো-যে দেশের অর্থমন্ত্রীর কাছে দারিদ্র মানুষের পরিসংখ্যান নেই সেই সরকার কিভাবে করোনা নিয়ন্ত্রন করবে। তিনি বলেন, দেশের যে ৫ কোটি মানুষ দিন আনে দিন খায় তাদেও জন্য ১০ হাজায় কোটি টাকা ৩ মাসের খাদ্য সামগ্রীর ব্যাবস্থা করলে গরীব মানুষের ক্ষুধা নিয়ন্ত্রনে অনেকটাই কাজে আসবে।
নজরুল ইসলাম খান বলেন, সামাজিক নিরাপত্তায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য অর্থ সহ্য়াতা কোন রিলিভ নাএটা তাদেও অধিকার। সরকারের নৈতিক দায়িত্ব তাদেও অধিকার বুঝে দেয়া। তিনি অভিযোগ করেন, বাজেটে সরকার প্রান্তিক জনগোষ্ঠির জন্য যে ১০ ভাগ বরাদ্দ রেখেছে তার ভেতরে বিধবা পেনশন, বেকার ভাতা সহ অনেক সেক্টরের জনগনের বরাদ্দ সংযুক্ত করেছে। অথচ সরকারী কর্মকর্তাদের বিশেষ সুবিধার জন্য জন্য ৩০ ভাগ বরাদ্দ রাখা হয়েছে। এতেই বোঝা যায় দেশের গরীব মানুষেরা সরকারের নজরেই নেই।
ভিন্নবার্তা ডটকম/আরজে/এন