1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

করোনার টিকা নিলেন আরও ৫ লাখ ৮০ হাজার জন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১ ৯:৪৪ pm

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ লাখ ৮০ হাজার জন করোনার টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন তিন লাখ ২৭ হাজার ২৮১ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২ লাখ ৫২ হাজার ৭১৯ জন।

আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত সারাদেশে টিকা গ্রহণকারীর সংখ্যা ৪ কোটি ২ লাখ ৩১ হাজার ৫৬৯ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ২ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৫৯৮ জন এবং দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা ১ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৯৭১ জন।

এ সময় পর্যন্ত টিকার জন্য মোট নিবন্ধনকারীর সংখ্যা ৪ কোটি ৪১ লাখ ১৫ হাজার ১৪৫ জন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ