1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জিততেই হবে: প্রধানমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১ ২:৩৫ pm

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের বিরুদ্ধে এ লড়াই জিততেই হবে।

মঙ্গলবার সকালে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

ভিডিওবার্তার শেখ হাসিনা বলেন, ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই সকলকে। প্রবাসী ভাই-বোনদের প্রতিও রইল আমার আন্তরিক শুভেচ্ছা। গত এক বছরের বেশি সময় ধরে আমরা করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। আর এই লড়াইয়ে আমরা অনেক আপনজনদের হারিয়েছি। আজকে তাদের স্মরণ করছি। তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

সরকারপ্রধান আরও বলেন, তবে এই লড়াইয়ে আমাদের জিততেই হবে এবং আমরা জিতব ইনশাল্লাহ।

কুরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সবাইকে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান শেখ হাসিনা।

তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ