
দীর্ঘ ১৮ দিন পর করোনা ভাইরাসে আক্রান্ত থাকার পর। নীলফামারী জেলা তাঁতী লীগ সভাপতি দেওয়ান সেলিম আহমেদের করোনা নেগেটিভ আসে।
মঙ্গলবার ০৫ আগষ্ট দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করেনা পরীক্ষাগার পাঠানো নমুনার রির্পোটে এ তথ্য নিশ্চিত হয়।
এর আগে গত ২২ জুলাই প্রথম নমুনা টেষ্ট দেওয়া হলে করোনা পজেটিভ শনাক্ত হয়। তার পর থেকেই বাসায় থেকে ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা নিতে থাকেন নীলফামারী জেলা তাঁতী লীগ সভাপতি দেওয়ান সেলিম আহমেদ।
এসময় দেওয়ান সেলিম বলেন। নীলফামারীর সকল শ্রেণীর মানুষের কাছে আমি চির কৃতজ্ঞ হয়ে রইলাম। আমি একজন রাজনৈতিক নেতা, আমি মানুষের জন্য সব-সময় কাজ করে গিয়েছি। হয় তো মানুষের জন্য কাজ করতে গিয়েই আমি করোনায় আক্রান্ত হই কিন্তু সকলের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আমি এখন সুস্থ হয়ে উঠেছি। সকলের কাছে দোয়া ও ভালবাসা চাই। আমি যেন মানুষের সেবা মূলক কাজ করতে পারি।
ভিন্নবার্তা/এসআর