1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘করোনাকালে শেখ হাসিনা মানুষকে চিকিৎসা ও খাওয়ার ব্যবস্থা করেছেন’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১ ৪:২৬ pm

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে চিকিৎসা ও খাওয়ার ব্যবস্থা করেছেন। দেশের ক্রান্তিকালে বিভিন্ন পেশার ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা একটি ভালো উদ্যোগ।’

মন্ত্রী বলেন, ‘পিরোজপুরে করোনা পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত। আমরা চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে করোনা পরিস্থিতি মোকাবিলা করার। ৪৫ লাখ ডোজ টিকা এসেছে। আরও টিকা আসবে। করোনাকালে একটি লোকও না খেয়ে মরেনি।’

করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনা করোনার টিকা আবিষ্কারের আগেই টিকার জন্য বুকিং দিয়েছিলেন। এজন্য ভারত ও ব্রাজিলের চেয়ে বাংলাদেশের অবস্থা এখনও ভালো। বাংলাদেশে নতুন করে ৪৫ লাখ ডোজ টিকা এসেছে। আরও টিকা আসবে। শ্রীলংকার মতো উন্নত দেশকে বাংলাদেশ ঋণ দিচ্ছে। শেখ হাসিনা সব শ্রেণি-পেশার মানুষের খাওয়া-পরা নিশ্চিত করেছেন। সব হাসপাতালে করোনার ইউনিট খোলা হয়েছে। যত দিন শেখ হাসিনার হাতে থাকবে দেশ, নিরাপদ থাকবে বাংলাদেশ। শেখ হাসিনা দেশের মানুষ যেন না খেয়ে চিকিৎসা বঞ্চিত না হয় সেজন্য দিন রাত কাজ করে যাচ্ছেন।’

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।

এ সময় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, জেলা শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদার প্রমুখ।

এ সময় করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত জেলার ১৫০ পরিবহন শ্রমিক, ১৫০ অটোচালক, ২৩৫ দোকান কর্মচারী, নরসুন্দর, সুইপার, ধোপা এবং হোটেলশ্রমিকসহ মোট ৬৭৫ জনের মধ্যে পিরোজপুরে প্রধানমন্ত্রীর উপহার (মানবিক সহায়তা) দেওয়া হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ