1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

করোনাকালে মানবতার সেবায় খুলনা বিএনপি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১ ৭:৫৯ pm

ভিন্নবার্তা প্রতিবেদক: করোনাকালে মানবতার সেবায় কাজ করছে খুলনা বিএনপি। এরই ধারাবাহিকতায় করোনায় আক্রান্তদের স্বাস্থ্য সেবায় নিয়োজিত বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীদের ঈদ উৎসবের সময় সর্বোচ্চ ত্যাগ শিকার করে চিকিৎসেবায় সক্রিয় থাকার আহবান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মন্জু ।

বৃহস্পতিবার দুপুরে কলসেন্টারে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যাবসায়ী দাতা প্রদত্ত অক্সিজেন সিলিন্ডার গ্রহণকালে বলেন, দলের নেতা কর্মীদের করোনা ভাইরাসে আক্রান্ত রুগীর চিকিৎসা সেবা ও অভূক্ত মানুষকে খাদ্য সহায়তা প্রদানে এগিয়ে আসতে হবে ।

এদিকে ওই অনুষ্ঠানে বিএনপি নেতা মন্জু আরো বলেন, বিএনপি নেতাকর্মীদের মধ্য থেকে সংগ্রিহীত অর্থে খুলনা মহানগর বিএনপি আগামী সপ্তাহে গরীব করোনা রুগীর চিকিৎসা সহায়তার পাশাপাশি বর্তমান সরকারের আমলে প্রতিহিংসার রাজনীতির শিকার গুম- খুন ও আন্দোলন সংগ্রামে কারা নিযাতিত অসুস্থ্যদের মাঝে অর্থ সহায়তা প্রদান করবে ।

দ্বিতীয় দফা করোনা ঢেউসহ বিগত ১বছর মৃতপূরী খুলনায় জীবনের ঝুকি নিয়ে চিকিৎসা সেবা- মৃতের দাফন ও হাজার হাজার অভূক্ত মানুষকে খাদ্য সহায়তা দিয়ে সারা বাংলাদেশের মধ্যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে খুলনা মহানগর বিএনপি।

মহান রব্বুল আলামিনের কৃপা, খুলনাবাসীর সহযোগীতা ও এক ঝাঁক করোনা যোদ্ধার অসীম সাহসীকতা ও নিরলস প্রচেষ্টায় মানবিকতার দৃষ্টান্ত স্থাপনকারী সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে তিনি সকলের সুস্হ্যতা ও দীঘা’য়ূ কামনা করেন ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মাদ মনিরুজ্জামান, মহানগর বিএনপিনেতা জাফর উল্লাহ খান সাচ্চু, কমান্ডার আবু জাফর, মিসেস রেহেনা আক্তার,শাহজালাল বাবলু,অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান,সিরাজুল হক নান্নু,আছাদুজ্জামান মুরাদ, সাজ্জাদ আহসান পরাগ,হাসানুর রশীদ মিরাজ, মিজানুর রহমান মিল্টন, সিরাজুল ইসলাম লিটন,ফিরোজ আহম্মেদ, সাজ্জাদ হোসেন জিতু, রাজিবুল হাসান বাপ্পী, জামাল উদ্দীন মোড়ল,সেলিম বড়মিয়া, ইবাদুল ইসলাম, মাসুদ রুমী, তুহিন ইসলাম,আবিদ আলম রাহাত প্রমুখ ।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ