1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কপিল দেব গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ ৪:০১ pm

গুরুতর অসুস্থ হয়ে ভারতের রাজধানী দিল্লির হাসপাতালে ভর্তি হয়েছেন দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।

লীনা ঠাকরে নামে ভারতের এক ক্রীড়া সাংবাদিক কপিলের অসুস্থতার কথা জানিয়ে প্রথম টুইট করেন।

টুইটে তিনি লেখেন, কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে তার। তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি।

লীনা ঠাকরের এই টুইটের পর ভারতের ক্রিকেটমহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ‘হরিয়ানা হ্যারিকেন’ খ্যাত বিশ্বকাপজয়ী ভারত দলের সাবেক অধিনায়ক কেমন আছেন তা জানতে যোগাযোগ করছেন অনেকেই।

১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন কপিল দেব। দেশের হয়ে ১৩১টি টেস্ট খেলে ৫২৪৮ রান করেছেন কপিল। নিয়েছেন ৪৩৪টি উইকেট। এছাড়া ২২৫টি ওয়ানডে খেলে ২৫৩টি উইকেট নেওয়ার পাশাপাশি ৩৭৮৩ রান করেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ