1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কণ্ঠশিল্পী ন্যানসির তৃতীয় স্বামী গীতিকবি মহসীন মেহেদী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১ ৮:০৪ pm

কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি এবার বিয়ে করছেন গীতিকবি মহসীন মেহেদীকে। সম্প্রতি তারা দু’জনে পারিবারিকভাবে আংটিবদল করেছেন বলে জানান।

ঐতিহ্যবাহী সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিংয়ের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত রয়েছেন মহসীন মেহেদী। গানের সুবাদেই তার সঙ্গে ন্যানসির পরিচয় ও বন্ধুত্ব। অবশেষে তা প্রণয়ে গড়ায়। সর্বশেষ গত বছর মেহেদীর লেখা ‘এমন একটা মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন এই গায়িকা। গানটি সিএমভি থেকে প্রকাশ পায়।

এর আগেই জনপ্রিয় এ কণ্ঠশিল্পী সাংবাদিকদের জানিয়েছিলেন, অতীতের সব বিরহ ভুলে শিগগিরই বিয়ের সানাই বাজতে যাচ্ছে তার জীবনে। এবার তা বাস্তবে রূপ পেল।

এ ব্যাপারে কণ্ঠশিল্পী ন্যানসি গণমাধ্যমকে বলেন, আংটি বদল হয়েছে কিছুদিন আগে। ইচ্ছে ছিল পরিবারের সদস্যদের নিয়ে ছোট একটা অনুষ্ঠান করে বিয়ের আনুষ্ঠানিকতা সারবো। কিন্তু করোনা ও শোকের মাসের কারণে মনে হয় না সেটা করতে পারবো। কোনও প্ল্যান ছাড়া হুট করেই হয়তো শিগগিরই বিয়ে করে ফেলবো।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ