1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কক্সবাজার পুলিশের শীর্ষ ৭ কর্মকর্তাকে একযোগে বদলি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ ২:০৪ pm

কক্সবাজারের জেলা পুলিশের আরো ৭ শীর্ষ কর্মকর্তাকে একযোগে বদলির আদেশ দেয়া হয়েছে। এর আগে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে বদলি করা হয়।

নতুন করে বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে তিন জন অতিরিক্ত পুলিশ সুপার ও চার জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। গতকাল ২১ সেপ্টেম্বর, সোমবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বদলির সংবাদ জানানো হয়।

বদলি তালিকায় জেলা পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেনসহ ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশের বিশেষ শাখার সর্বোচ্চ কর্মকর্তাও রয়েছেন।

বদলি হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন—অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন (ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার), সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম (মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার), কক্সবাজার সদরের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ (গাজীপুর জিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার), মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার রতন কুমার দাশগুপ্ত (চট্টগ্রাম ৯ম এপিবিএনের সহকারী পুলিশ সুপার), ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিক (চট্টগ্রাম আরআরএফের সহকারী পুলিশ সুপার), চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজি মতিউল ইসলাম (নোয়াখালীর সহকারী পুলিশ সুপার), ডিএসবির সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম (চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার)।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ