1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কওমি মাদ্রাসার সর্বোচ্চ সংস্থার প্রতিনিধিরা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১ ১১:৪৫ pm

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন সরকারিভাবে স্বীকৃত কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধিরা। সোমবার রাত পৌনে ১০টার দিকে ধানমন্ডিতে মন্ত্রীর বাসায় গিয়েছেন হাইআতুল উলয়ার প্রতিনিধি দল।

জানা গেছে, ২৫ এপ্রিল আল-হাইআতুল উলয়ার সভার অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয়, স্বাস্থ্যবিধি মেনে হিফজ ও মক্তব বিভাগ খুলে দেওয়ার জন্য এবং রমজানের পর কওমি মাদ্রাসার শিক্ষা-কার্যক্রম চালু করার জন্য সরকারের কাছে দাবি জানানোর।

সেজন্য ৩ সদস্যের একটি প্রতিনিধিদলের গঠন করা হয়। তারা হলেন, মুফতি রুহুল আমীন, মুফতি মোহাম্মদ আলী, মুফতি জসীমুদ্দীন।

এছাড়া কওমি মাদ্রাসার যে সকল ছাত্র, শিক্ষক, আলেম এবং মসজিদের ইমাম গ্রেফতার হয়েছে তাদের মুক্তির বিষয়টিও আলোচনায় থাকবে।

মুফতি রুহুল আমীনের প্রেস সচিব মোহাম্মাদ তাসনীম জানান, বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য তারা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়েছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ