1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘ও’ লেভেল ‘এ’ লেভেলের পরীক্ষা হচ্ছে না

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১ ৬:৪০ pm

বাংলাদেশেও ক্যামব্রিজ পদ্ধতির ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলের পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। করেনা মহামারির কারণে এ পরিক্ষা হচ্ছে না। পরীক্ষা না নেওয়ার নির্দেশনা দিয়ে মঙ্গলবার (১৬ মার্চ) ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টরকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় অতিমারির কারণে শিক্ষার্থী-শিক্ষকের সুরক্ষার লক্ষ্যে এবং এখনও পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে না আসায় বাংলাদেশের বাংলা মিডিয়াম ও সাধারণ ধারার শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পাবলিক পরীক্ষা আপাতত অনুষ্ঠিত হচ্ছে না।

অন্যদিকে, বর্তমানে কোভিড-১৯ অতিমারির কারণে যুক্তরাজ্য ও আমাদের প্রতিবেশী অন্যান্য দেশেও ক্যামব্রিজ পদ্ধতির পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সার্বিক বিবেচনায় এসময়ে আমাদের দেশেও পরীক্ষা নেওয়া যুক্তিসঙ্গত হবে না মর্মে প্রতীয়মান হওয়ায় ২০২১ সালের এপ্রিল হতে অনুষ্ঠেয় ক্যামব্রিজ পদ্ধতির ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলের পরীক্ষা না নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ