1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ওসিসহ ৬ পুলিশ কর্মকর্তা গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১ ১১:০৩ am

চট্টগ্রামের একজন ব্যবসায়ীর কাছ থেকে ২০টি স্বর্ণের বার ছিনতাই অভিযোগে ফেনী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাইফুল ইসলাম ভূঁইয়াসহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে আত্মসাতের ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

ফেনীর পুলিশ সুপার (এসপি) খোন্দকার নুরুন্নবি মঙ্গলবার (১০ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে জানান, গোপাল কান্তি নামে এক স্বর্ণ ব্যবসায়ী চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের ওই সদস্যরা তার গাড়ি থামান। এ সময় ব্যবসায়ীর কাছ থেকে ২০টি স্বর্ণের বার ছিনিয়ে নেন তারা।

খোন্দকার নুরুন্নবি বলেন, এ ঘটনায় গোপাল কান্তি থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সত্যতা পাওয়ার পর তাকে পুলিশের সামনে হাজির করে চিহ্নিত করতে বললে গোপাল কান্তি তাদের শনাক্ত করেন। পরে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি আরও জানান, এ সময় তাদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। ফেনী মডেল থানায় মঙ্গলবার রাতে ডাকাতির মামলা হয়েছে। বুধবার তাদের আদালতে হাজির করার কথা রয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ফেনীর জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (ওসি) সাইফুল ইসলাম ভূঁইয়া, এসআই মো. মোতাহার হোসেন (পিপিএম), এসআই মো. মিজানুর রহমান, এসআই নুরুল হক, এএসআই অভিজিত বড়ুয়া ও এএসআই মাসুদ রানা।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ