1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলা বড় ভুল ছিল, অনুতপ্ত হলেন কাদের মির্জা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১ ৪:১১ pm

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, ‘মানুষ ভুল ক্রটি করবে। এটাই স্বাভাবিক, কেউই ভুল ক্রটির ঊর্ধ্বে নয়। গত এক বছরে আমার সব থেকে বড় যে ভুল ছিল, তা হলো আমি আমার ভাইয়ের বিরুদ্ধে কথা বলেছি। বাংলাদেশের একজন সফল, সৎ, রাজনীতিবিদ ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলার জন্য আমি সত্যই অনুতপ্ত।’

মঙ্গলবার (৯ নভেম্বর) সত্য বচনের সফলতা ও ব্যর্থতার ১ বছর উপলক্ষে রাত ৮টায় নিজের ফেসবুক অ্যাকউন্ট থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে বলছি, প্রতিবাদ করেছি, করতে হবে। সফলতার সাথে প্রতিবন্ধকতা আছে, বর্তমান বাংলাদেশে দুর্নীতি মুক্ত কোনো মন্ত্রণালয় বা কোনো বিভাগ নেই। প্রায় সবগুলো দপ্তরেই কোনো না কোনোভাবে ছোট- বড় আকারে দুর্নীতি হয়। সব চেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হলো পুলিশ প্রশাসন। দুর্নীতির যে সংস্কৃতি এখন বাংলাদেশে চালু হয়েছে তা বন্ধ করতে এখনি কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রথমে দুর্নীতি দমন কমিশনকে দুর্নীতি মুক্ত করতে হবে এবং সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তাদের দিয়ে দুর্নীতি দমন কমিশন গঠন করে দুর্নীতি দমন কমিশনকে স্বায়ত্বশাসন দিতে হবে। তবেই দুর্নীতি মুক্ত করা সম্ভব হবে।’
তিনি বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে বলছি, প্রতিবাদ করেছি, করতে হবে। সফলতার সাথে প্রতিবন্ধকতা আছে। এজন্য সকল অন্যায়কারী, অপকর্মের হোতা অপরাজনীতিকরা এক জোট হয়ে তাদের স্বার্থ রক্ষার্থে আমার বিরুদ্ধে লেগেছে, একটি বলয় তৈরি করেছে। অপ্রিয় সত্য কথাগুলো প্রকাশ করা যায় না। অপ্রিয় সত্য কথাগুলো বলার কারণে দেশের মানুষ আমাকে গ্রহণ করেছে। অন্যায়ের বিরুদ্ধে সবাই বলতে চায়, কিন্তু সাহস করে বলতে পারে না। কিন্তু আমি বলছি।’
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ