1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এ সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১ ৫:০৭ pm

সংবিধান অনুযায়ী এ সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কারও কোনো দাবি থাকলে সেটি সংবিধানের অধ্যাদেশ বাতিল না করে অন্য কোনোভাবে মানার সুযোগ নেই। তবে নির্বাচন যেন সুষ্ঠু হয়, সেজন্য নির্বাচন কমিশনকে সর্বাত্মক ক্ষমতা দেওয়া হবে।

ডা. মো. এনামুর রহমান বলেন, প্রতিটি ইউনিয়নে সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সরকারের গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার সক্ষমতা রয়েছে।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ হালিম, বিদ্যাকূট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক ও এম এ আউয়াল উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ