1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এ বছরও খুলছে না নিউজিল্যান্ড সীমান্ত: প্রধানমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১ ২:০৯ pm

দেশের সব সীমান্ত এ বছরের বাকি সময়ও বন্ধ থাকবে উল্লেখ করে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, করোনা মহামারি থেকে বাঁচতে আর অর্থনীতির চাকা পুনরায় চালু করতে সুক্ষ্ম কৌশল অবলম্বন করাই সহজ পথ। বিবিসির প্রতিবেদনে জানা গেছে এ তথ্য।

প্রধানমন্ত্রী জেসিন্ডা বলেন, আগামী বছর কোয়ারেন্টাইন ফ্রি ভ্রমণের জন্য নিউজিল্যান্ড আলাদা আলাদা ঝুঁকিমুক্ত মডেল অনুসরণ করবে। দেশের মানুষকে ২০২১ সালের মধ্যে পুরোপুরি ভ্যাকসিনের আওতায় আনার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

করোনা মহামারি নিয়ন্ত্রণে যেসব দেশ সাফল্য দেখিয়েছে নিউজিল্যান্ড তাদের মধ্যে অন্যতম। ৫০ লাখের কম জনসংখ্যার দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মাত্র ২৬ জন।

বিশ্বের সঙ্গে নিউজিল্যান্ডবাসীর পুনরায় সংযোগবিষয়ক এক ফোরামে জেসিন্ডা বলেন, আমরা এখনও পুরোপুরি সবকিছু স্বাভাবিক করে দেয়ার অবস্থানে নেই। তিনি আরও বলেন, আমরা সতর্কতার সঙ্গে সামনে এগোতে চাই যেনো আমাদের মধ্যে আত্মবিশ্বাস কাজ করে এবং নিশ্চিত সম্ভাবনা তৈরি হয়।

জেসিন্ডা আরও বলেন, আগামী বছর যখন দেশে সবকিছু খুলে দেয়া হবে তখন কম ঝুঁকিপূর্ণ দেশের নাগরিকরা কোয়ারেন্টাইন ছাড়া চলাফেরা করতে পারবেন এবং উচ্চ ঝুঁকিতে থাকা দেশের নাগরিকদের সেলফ আইসোলেশনে অথবা ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

করোনা মহামারির শুরু থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারায় সবার প্রশংসা কুড়াচ্ছেন জেসিন্ডা। ধারণা করা হচ্ছে, সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ এবং সুক্ষ্ম লকডাউন কর্মসূচির কারণে দেশটিতে করোনা সংক্রমণের হার কম।
ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ