1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এসবিএসি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১ ১:২০ pm

ভুয়া কাগুজে প্রতিষ্ঠানের নামে ২০ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাউথ-বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনসহ ব্যাংকটির ৭ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শুক্রবার (২২ অক্টোবর) দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে ভুয়া ভিজিট প্রতিবেদন ও ভুয়া স্টক লট প্রস্তুত করে খুলনা বিল্ডার্স লিমিটেড নামের কাগুজে প্রতিষ্ঠানের মালিককে ঋণ পাইয়ে দিতে সহযোগিতা করেন। এরপর সংশ্লিষ্ট ঋণের বেনিফিসিয়ারিরা সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড থেকে ২০ কোটি ৬০ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।

সাউথ-বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- ব্যাংকটির ফার্স্ট অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মোহা. মঞ্জুরুল আলম, ভাইস প্রেসিডেন্ট ও সাবেক শাখা প্রধান এস এম ইকবাল মেহেদী, এক্সিকিউটিভ অফিসার এবং ক্রেডিট ইনচার্জ মো. নজরুল ইসলাম, ব্যাংকটির খুলনার শাখার সাবেক এমটিও এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিনিয়র অফিসার তপু কুমার সাহা, সিনিয়র অফিসার বিদ্যুৎ কুমার মন্ডল ও সিনিয়র অফিসার মারিয়া খাতুনকে।

মামলা সূত্রে আরও জানা গেছে, আসামিরা বিভিন্ন লেয়ারিংয়ের মাধ্যমে ওই টাকা বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির হিসাবে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে আত্মসাৎ করেন। একইসঙ্গে ওই অর্থের অবৈধ প্রকৃতি, উৎস ও অবস্থান গোপন করে পাচারের চেষ্টা করেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর সম্পৃক্ত ধারায় অভিযোগ আনা হয়েছে।

দুদক সূত্র জানায়, অনুসন্ধানকালে রেকর্ডপত্রাদি বিশ্লেষণ করে দেখা যায়- খুলনা বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান বেগম সুফিয়া আমজাদ হলেও মূলত সেই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এসএম আমজাদ হোসেনই একক স্বাক্ষরে সবকিছু পরিচালনা করতেন। মঞ্জুরীকৃত ঋণের অর্থও এসএম আমজাদ হোসেনের একক স্বাক্ষরযুক্ত চেকে উত্তোলিত হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ