1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এসএসসিতে বৃত্তি পাবে সাড়ে ২৫ হাজার শিক্ষার্থী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪ ১০:০৬ am

২০২৪ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে সাড়ে ২৫ হাজার শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। ফলের ভিত্তিতে মেধাবৃত্তি পাবেন ৩ হাজার শিক্ষার্থী ও সাড়ে ২২ হাজার শিক্ষার্থীকে দেওয়া হবে সাধারণ বৃত্তি।

মেধা ও সাধারণ বৃত্তি দিতে বোর্ডভিত্তিক কোটা বণ্টন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির ওয়েবসাইটে শিক্ষা বোর্ডগুলোতে পাঠানো বৃত্তি কোটা বণ্টনের আদেশ প্রকাশ করা হয়।

অফিস আদেশ থেকে জানা গেছে, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঢাকা বোর্ডের ৯০২ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৫ হাজার ৬৪০ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে।
এছাড়া ময়মনসিংহ বোর্ডের ২৪২ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ১ হাজার ৭০৮ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, রাজশাহী বোর্ডের ৫১৩ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৩ হাজার ৭২ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, কুমিল্লা বোর্ডের ২২২ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ২ হাজার ৪১৪ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, সিলেট বোর্ডের ১০০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ১ হাজার ২৩৬ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, বরিশাল বোর্ডের ১১২ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ১ হাজার ৩৯৫ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, যশোর বোর্ডের ৩৭৮ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ২ হাজার ৫৩০ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, চট্টগ্রাম বোর্ডের ১১৯ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ১ হাজার ৯৯০ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি এবং দিনাজপুর বোর্ডের ৩৩২ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ২ হাজার ৫১৫ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে।

জিটুপি বা ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে বৃত্তির টাকা পৌঁছে দেওয়া হবে। মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসে ৬০০ টাকা ও বছরে এককালে ৯০০ টাকা করে পাবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩৫০ টাকা এবং বছরে এককালে ৪৫০ টাকা দেওয়া হবে। বৃত্তির টাকা রাজস্ব বাজেটের বৃত্তি ও মেধাবৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ