
সিলেটে এমসি কলেজ স্বামীর সঙ্গে বেড়াতে যাওয়া নববধূকে দলবেঁধে ধর্ষণের মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব।
গ্রেপ্তার চারজনের মধ্যে প্রধান আসামি ছাত্রলীগকর্মী সাইফুর রহমান রয়েছেন। অন্য তিনজন হলেন অর্জুন লস্কর, মাহবুবুর রহমান রনি ও রবিউল ইসলাম।
ওই নববধূর স্বামীর মামলায় মোট নয়জনকে আসামি করা হয়েছিল। এর মধ্যে ছয়জনের নাম উল্লেখ করা ছিল, বাকি তিনজন অজ্ঞাতনামা।
ধর্ষিত ওই নারী রোববার সিলেট মহানগর হাকিম শারমিন খানম নিলার কাছে জবানবন্দি দিয়েছেন। তার উপর চালানো নির্মমতার বিবরণ দিয়েছেন তিনি।
গত শুক্রবার ধর্ষণের ওই ঘটনা ঘটার পর সারাদেশে নিন্দার ঝড় বইছে, সমালোচনার মুখে রয়েছে ছাত্রলীগ। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, ধর্ষণকারী কাউকে ছাড় দেওয়া হবে না।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ