
কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য (এমপি) অধ্যাপক আলী আশরাফের অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউ ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার এ তথ্য জানান, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আশরাফের একান্ত সচিব আব্দুল কুদ্দুস হাওলাদার।
আব্দুল কুদ্দুস হাওলাদার বলেন, স্যার বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন ধরেই অসুস্থ। ডায়াবেটিসেও ভুগছেন। তাকে গত শনিবার স্কয়ার হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার তাকে আইসিইউতে নেওয়া হয়।
৭৩ বছর বয়সী আলী আশরাফ এ নিয়ে পঞ্চমবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/এন