1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এবার সেই নদীর মোহনায় মিলল নারীর পোড়া লাশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১ ১২:০৮ pm

ঝালকাঠীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও এক নারীর পোড়া লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে সুগন্ধা ও বিষখালী নদীর মোহনা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স ৪০ বছর হতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। লাশের শরীরে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে।

ঝালকাঠি থানার পরিদর্শক তদন্ত মো. সাইফুল ইসলাম সোহাগ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুরতহাল তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। গত ৬ দিনে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের উদ্ধারকর্মীরা সুগন্ধা ও বিষখালী নদী থেকে শিশুসহ চারজনের লাশ উদ্ধার করে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, সুগন্ধা ও বিষখালী নদীর মোহনায় একটি লাশ ভাসতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা সকাল ৯টায় এক নারীর লাশ উদ্ধার করে। তার শরীরের আগুনে পোড়ার চিহ্ন রয়েছে। লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

এদিকে সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় বুধবার ষষ্ঠ দিনের মতো উদ্ধার অভিযান চলছে। লঞ্চে অগ্নিকাণ্ডের সময় প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়াদের খুঁজতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকর্মীরা সকাল থেকে সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে সন্ধান চালাচ্ছেন। পাশাপাশি কোস্টগার্ডও দুটি নদীতে অভিযান অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান ১০ লঞ্চে আগুন লাগে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অনেকে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ