1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এবার সর্বাত্মক লকডাউনে বন্ধ থাকছে শিল্পকারখানাও

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১ ১২:৫৪ pm

ঈদুল আযহা, কোরবানির পশুর হাট ও ঈদকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখার স্বার্থে ৮ দিনের জন্য কঠোর লকডাউন শিথিল করা হয়েছে। ঈদের পর ২৩ জুলাই থেকে ফের শুরু হচ্ছে সর্বাত্মক লকডাউন। এবারের লকডাউনে শিল্পকারখানাও বন্ধ থাকছে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঈদ পরবর্তী লকডাউনের সময়টায় শিল্পকারখানাও বন্ধ থাকছে। সরকারি-বেসরকারি অফিস, গার্মেন্ট, মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ফের কঠোর বিধিনষেধ শুরু হবে।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গত ১ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় সাত দিনের সর্বাত্মক লকডাউন। এই বিধিনিষেধ ছিল ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। পরে বিধিনিষেধের মেয়াদ আরও ৭ দিন অর্থাৎ ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। ১৪ জুলাই থেকে ২৩ জুলাই সকাল ৬ টা পযর্ন্ত ৮ দিন লকডাউন শিথিল থাকছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ